সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তিন ছাত্রদল নেতাকে সরকারি সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ

সরকারের গুরুত্বপূর্ণ তিনটি সংস্থায় ষষ্ঠ গ্রেডের ‘উপপরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতা। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আবির এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব। […]