সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আ.লীগের তোফায়েল, মোশাররফের মৃত্যুতে শোক জানালো সংসদ

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। রোববার (৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মোনাজাত […]

জন্মভূমি ভোলায় বাবা-মায়ের পাশে সমাহিত তোফায়েল আহমেদ

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এর জানাজা মঙ্গলবার ভোলায় অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে […]

তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি: জাপা মহাসচিব

ইউরো বাংলা ডেস্ক ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ সোমবার এক শোকবার্তায় তিনি এই গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব বলেন, তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের […]

তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর তাকওয়া মসজিদে, কাল ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন

ইউরো বাংলা ডেস্ক উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তোফায়েল আহমেদের ১ম জানাজা আজ সোমবার (১ জুন) […]

উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদের মহাপ্রয়াণ

ইউরো বাংলা ডেস্ক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিবার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক […]