প্রলয়ংকরী বন্যায় ভাসছে দক্ষিণ-পূর্বাঞ্চল: কবরস্থান ডুবায় ভেলায় লাশ

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানির তোড়ে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় লাখো মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন। চারদিকে থই থই পানির এই সর্বগ্রাসী রূপের মাঝে মানুষ হন্যে হয়ে খুঁজছেন একটুকরো শুকনো মাটি আর […]