স্বেচ্ছাসেবক দল নেতার পরকীয়া ও নৃশংসতার বলি প্রবাসে একই পরিবারের তিন বাংলাদেশি

ইতালির রাজধানী রোমে পরকীয়াজনিত বিরোধের জেরে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান ঘাতক ও সন্দেহভাজন হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতার নাম ও ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। ওই নেতার সাথে নিহত প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। […]