পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে কাদা, পাথর ও জুতা নিক্ষেপ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার পুলিশ হেফাজতে মারা যাওয়া স্থানীয় তৃণমূল কর্মী বির্জু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে। […]
অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট

পশ্চিমবঙ্গের বনগাঁর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে শুরু হওয়া আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। অভিযোগকারী তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিযোগ, এ […]
ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে এফআইআর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এ মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় এ অভিযোগ দায়ের […]
মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদ্য গঠিত নতুন সরকার একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার পর এবার রাজ্যের প্রতিটি অনুমোদিত মাদ্রাসাতেও এই নিয়ম সম্প্রসারিত করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সব মাদ্রাসার দৈনিক কার্যসূচিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে […]
বাংলাদেশি মুসলমানদের মন্তব্যে পশ্চিমবঙ্গের মুসলমানরা বিপদে পড়ে:তৃণমূল বিধায়ক মতিন মুহাম্মদ

পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা “বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। তার এই মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে, যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।” […]
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা […]
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার ‘বিশেষ অভিনন্দন’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যখন শ্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে, তার ঠিক ৬ ঘণ্টা আগে ঢাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো একটি ‘বিশেষ অভিনন্দন’ বার্তা দুই বাংলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (৮ মে) আওয়ামী লীগের দপ্তর […]
শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান। শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরেই তার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।নির্বাচনের […]
পশ্চিমবঙ্গে ভেঙে দেওয়া হলো বিধানসভা; মুখ্যমন্ত্রীর পদ হারালেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে হারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ায় শেষ পর্যন্ত বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। এর মধ্যে দিয়ে রাজ্যে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল। রাজ্যপাল বৃহস্পতিবার (৭ মে) বিবৃতিতে বলেন, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ […]
মুসলিম ভোটে ধস: পশ্চিমবঙ্গে বিজেপির ‘অপ্রত্যাশিত’ ১৮ আসন

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এক রাজনৈতিক মহাপ্রলয় ঘটে গেছে। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সংখ্যালঘু ভোটব্যাংকে নজিরবিহীন ফাটল এবং হিন্দু ভোটের মেরুকরণ এই দ্বিমুখী সমীকরণে ৪৩টি আসনের মধ্যে ১৮টিতেই জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। ৭০ শতাংশের বেশি মুসলিম জনসংখ্যা […]