সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশের ৫টি পোশাক কারখানা

শ্রমিকদের অব্যাহত ধর্মঘট, কর্মবিরতি ও উত্তেজনাকর পরিস্থিতির মুখে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা পৃথক এক নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া বাকি সব বিভাগের উৎপাদন ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের কথা জানানো হয়। বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো— […]

গাজীপুরের মেট্রিক্স পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরের বাসন থানার ডেগিরচালা (ফকির মার্কেট) এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। শনিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মেট্রিক্স পোশাক কারখানার আট তলা ভবনের […]