বিশ্বশান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান ভবিষ্যতেও সুদৃঢ় থাকবে। আগ্রাসন, সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে নিরাপদ এবং শান্তিময় পৃথিবী গড়তে জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশ সম্পূর্ণ শ্রদ্ধাশীল। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে […]
প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি জনসেবাকে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে সংশ্লিষ্টদের কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের […]
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কর বসছে না: জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সচিবালয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও তরুণ কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যের মেলবন্ধনে মানসম্মত ভিডিও তৈরি […]
সামনে গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউরো বাংলা ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রবিবার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সামনে একটি […]
জিয়া উদ্যানে কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) সকাল ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম […]
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২৪ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হাইকমিশনারের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং পরবর্তী দায়িত্ব পালনের […]
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সরকারপ্রধান। আগামী ২১ মে পর্যন্ত দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা চলবে।এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল […]
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠন, সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পরিকল্পনা কমিশনের কার্যপত্র […]
দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সতর্ক থাকুন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব।’ শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি […]
চাঁদপুরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা হন। এ সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন।বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বেলা সাড়ে ১২টায় […]