জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি (প্রাইভেট) পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর তাকে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান একটি সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে দিল্লি যান। সেখানে তাকে ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয়। […]
‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ডিভোর্স হতে পারে না’

স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জিএম সিরাজ বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে […]
মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে দিল্লি-ওয়াশিংটন কূটনৈতিক উত্তেজনা

ওমান উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্র ভারত ও আমেরিকার মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রাণহানির ঘটনায় নয়াদিল্লির পক্ষ থেকে চরম ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানানো হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কঠোর সামরিক ও কৌশলগত অবস্থানে অনড় রয়েছে। সংঘাতপূর্ণ হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে ওমান উপকূলের কাছে […]
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক (টুরিস্ট) ভিসা চালুর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]
বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার (১২ জুন) বাংলাদেশে এসেছেন । তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদীও। সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ […]
ককরোচ জনতা পার্টি ও পুঁচকে তেলাপোকাদের ওড়ার শক্তি

‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?’ প্রজাপতি হলে সুরে সুরে প্রশ্ন করা যেত। কিন্তু তেলাপোকা প্রজাপতির মতো বর্ণিলও নয়, রোমান্টিকও নয়। তবু জানতে মন চায়, ভারতের তেলাপোকাদের পাখায় ওড়ার এত শক্তি এলো কোথা থেকে? নিজেদের তেলাপোকা দাবি করা ভারতের তরুণদের দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) মাত্র ২৫ দিনে গোটা ভারতকেই নাড়িয়ে দিল কীভাবে? […]
পরমাণু অস্ত্রের সম্ভার বাড়াল ভারত, পেছনে ফেলল পাকিস্তান-ইসরায়েলকে

বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারতের পারমাণবিক অস্ত্রের সম্ভার আরও বৃদ্ধি পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই/সিপরি) ২০২৬ সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ভারতের পারমাণবিক বোমার (ওয়ারহেড) সংখ্যা ১৮০টি থেকে বেড়ে এখন প্রায় ১৯০টিতে দাঁড়িয়েছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। চলতি বছরের জানুয়ারি মাস […]
ঢাকার সন্তান রবিনের ৩০ বিলিয়ন ডলারের মেগা এআই প্রজেক্ট ভারতে

বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার উদ্যোক্তা রবিন খুদা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়। তার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক (AirTrunk) আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে দেশটিতে ৫ গিগাওয়াটেরও বেশি ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ভারতের দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) […]
‘সীমান্তে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে ভারত’

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। শুক্রবার […]
সীমান্তে কাঁটাতারেরবেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভারতীয় সীমান্তে তারা যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।’ সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, […]