সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে কাদা, পাথর ও জুতা নিক্ষেপ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার পুলিশ হেফাজতে মারা যাওয়া স্থানীয় তৃণমূল কর্মী বির্জু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে। […]