ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব: খুবি অধ্যাপকের স্থায়ী বহিষ্কারের দাবিতে পুত্তলিকা দহন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ এবং তার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতীকী পুত্তলিকা দহন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম আপস না করে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি জানান। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এগ্রোটেকনোলজি […]