যশোরে ধরা পড়লেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে […]
যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার

ইউরো বাংলা ডেস্ক যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও অস্ত্রসহ অন্তত ২০টি মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩১ মে) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। গ্রেপ্তারকৃত খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা […]
শংকরপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক

যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন […]
ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে নিহত দেশের শীর্ষ সন্ত্রাসী টিটন

ইউরো-বাংলা ডেস্কআন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজধানীতে গুলিতে নিহত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটন (৫৭)। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য বলছে, যশোরের খড়কি এলাকা থেকে উঠে আসা এই সন্ত্রাসী নব্বইয়ের দশকে জোড়া হত্যাকাণ্ডের পর ঢাকায় পাড়ি জমান। পরে তিনি গড়ে তোলেন শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক এবং জড়িয়ে পড়েন অস্ত্র ও মাদক […]