সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ফরহাদ মজহারের ‘মার্কিন সেফ হাউজ’ দাবির তোপ দাগলেন সমন্বয়ক রিফাত রশিদ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয়কদের আশ্রয় দেওয়া ‘সেফ হাউজ’ মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে কলামিস্ট ফরহাদ মজহারের এমন দাবির তীব্র সমালোচনা করেছেন আন্দোলনটির অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। ফরহাদ মজহারের দাবিকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রতত্ত্ব’ হিসেবে আখ্যা দিয়ে কোনটি মার্কিন দূতাবাসের সেফ হাউজ ছিল, সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। […]