বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপিত আটককেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ জন ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া আরও ৮৩৬ জন নিজ দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। রবিবার বিজেপির একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। […]
‘ধন্যবাদ, ডার্লিং’ বলে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেস-এর একটি সাক্ষাৎকার মাঝপথে বর্জন করে বেরিয়ে গেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার জালিয়াতির অভিযোগের পক্ষে প্রমাণ চাওয়াকে কেন্দ্র করে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি সাক্ষাৎকার ত্যাগ করেন। সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করেন এবং দাবি করেন […]
ঈদের আনন্দ ম্লান, ৬ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন এখনো বকেয়া: সংসদে ক্ষোভ

ঈদুল আজহার আনন্দের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে। জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও তারা এখনো মে মাসের বেতন-ভাতা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তারা। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিনে ৭১ বিধিতে দেওয়া এক নোটিশে এ […]
নৌকার চেয়ারম্যানের ওপরে হামলা: হবিগঞ্জে লীগ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র, ওসি আহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন ও কার্যালয়ে বসা নিয়ে বর্তমান নির্বাচিত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচিত আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান অফিস করতে গেলে বিএনপি সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ তাকে অবরুদ্ধ করে রাখে। পরে চেয়ারম্যানের এলাকার লোকজন তাকে মুক্ত করতে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে […]
বাবার ব্যবসা সামলাতে ব্যস্ততা: ‘ড্যাডিস বোর্ড’ থেকে পদত্যাগ এলজিআরডি প্রতিমন্ত্রী পুত্রের

‘বাবা মন্ত্রী বলে ব্যবসার চাপ বেশি’ পদত্যাগপত্রে এমন সৎ স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নবনিযুক্ত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র। গতকাল রোববার (৭ জুন) বিসিবির পরিচালক পদে অন্তর্ভুক্ত হওয়ার পরদিনই, অর্থাৎ আজ সোমবার (৮ জুন) তিনি […]
চিফ হুইপ নূরুল ইসলামের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমসের সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস।আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে চলমান বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় চিফ হুইপ বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে […]
প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ সোমবার সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পুলিশ বাহিনীকে আরো ‘বুস্ট আপ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ […]
দুই ‘মোজাম্মেল’ বিভ্রান্তি: সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলকে নিয়ে ছড়ানো গুজবের ব্যবচ্ছেদ

সাম্প্রতিক সময়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নিয়ে দুটি মারাত্মক অভিযোগ সামনে এসেছে। প্রথমটি হলো, তিনি একজন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’; এবং দ্বিতীয়টি হলো হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উপন্যাসে বর্ণিত টঙ্গীর একটি বিতর্কিত নারী নির্যাতন বা ধর্ষণকাণ্ডের খলনায়ক মূলত তিনিই। প্রকৃত নথিপত্র, ঐতিহাসিক বইয়ের সাক্ষাৎকার এবং সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এই […]
সনি হত্যার বিচারহীনতার ২৪ বছর: বুয়েটে ‘গুপ্ত প্রতিক্রিয়াশীলতা’র বিরুদ্ধে ছাত্রলীগের হুঁশিয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী সাবেকুন নাহার সনির ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সনি হত্যার পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, বুয়েট শাখা। একই সঙ্গে বর্তমান বুয়েট ক্যাম্পাসে দৃশ্যমান রাজনীতির অনুপস্থিতির আড়ালে এক ধরনের ‘গুপ্ত প্রতিক্রিয়াশীলতা’র চর্চা ক্রমশ বিস্তার লাভ করছে বলে উদ্বেগ প্রকাশ […]