সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

যশোরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সর্বস্তরের মানুষের ঢল বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর নায়ক, তুখোড় ছাত্রনেতা ও প্রবীণ রাজনীতিবিদ আলী হোসেন মনি আর নেই। শুক্রবার ভোর সাড়ে ছয়টায় ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না […]

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে সম্মত তেহরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান হয়েছে এবং তেহরান আর কখনও পরমাণু অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিনেট প্রার্থী ব্যারি মুর-এর সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আপনারা শুনেছেন কি না জানি না, কিন্তু আজ থেকে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ […]

তিন বছরের বেশি সময় কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়ভার মৃত্যু

তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়ভা নরেন্দ্র দেব্যবতী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে থাই রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের ব্যায়াম করানোর সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান রাজকুমারী বজ্রকিতিয়ভা। পরে চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে তীব্র অনিয়মিত […]

পাঁচ ইসলামী ব্যাংকের সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত, আশ্বাস গভর্নরের

দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, এসব ব্যাংকের পাশাপাশি আরও কয়েকটি ব্যাংকেও কিছু সমস্যা রয়েছে, যা বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের […]

জামায়াতের দাবি: প্রস্তাবিত বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট এবং ঋণনির্ভর বাজেট বলে মন্তব্য করেছে। দলটির দাবি, এ বাজেট বাস্তবায়নে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে। শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব […]

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক (টুরিস্ট) ভিসা চালুর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]

বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার (১২ জুন) বাংলাদেশে এসেছেন । তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদীও। সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ […]

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার দেশজুড়ে আন্দোলনে ‘ককরোচ জনতা পার্টি’

পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করছে নতুন রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। নয়াদিল্লিতে প্রথম বিক্ষোভ কর্মসূচি করার মাত্র এক সপ্তাহের মাথায় এবার ভারতজুড়ে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত বৃহস্পতিবার (১১ জুন) দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক সূচিতে জানানো হয়, ১১ […]

বৃহত্তর যশোরের মুজিব বাহিনী প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর নায়ক ও প্রবীণ রাজনীতিবিদ আলী হোসেন মনি আর নেই। আজ শুক্রবার (১২ জুন) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছরেরও বেশি। […]

খুঁটিতে বেঁধে স্ত্রীর সামনেই যুবলীগ নেতাকে হত্যা, মুখে প্রস্রাব!

মৃত্যুর আগে যন্ত্রণায় ছটফট করতে করতে একটুখানি পানির জন্য আকুতি জানিয়েছিলেন যুবলীগ নেতা জুয়েল রানা (৪০)। কিন্তু নির্মমতার চরম সীমা ছাড়িয়ে খুনিরা তাকে পানি তো দেয়ইনি, উল্টো মুখে প্রস্রাব করে দিয়েছে বিএনপি নেতার ছেলে। আর চোখের সামনে স্বামীকে বাঁচাতে খুনিদের পা ধরেও শেষ রক্ষা করতে পারেননি স্ত্রী মায়া খাতুন। নির্দয় ও অমানবিক ভাবে পিটিয়ে ও […]