সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

উত্তরবঙ্গের ১০ হাজার তরুণকে বিনামূল্যে কোচিং দিচ্ছে শ্রিংলার ‘ডিডব্লিউএস’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরদিকের জেলাগুলোর তরুণদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (ডিডব্লিউএস)। সংগঠনটির প্রতিষ্ঠাতা, দার্জিলিংয়ের বর্তমান সংসদ সদস্য ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বিশেষ প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় অঞ্চলের ১০ হাজারের বেশি শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে ভারতের বিভিন্ন জাতীয় ও রাজ্য পর্যায়ের প্রতিযোগিতামূলক […]

সংসদে জামায়াত এমপির উপমায় ‘অশ্লীলতা’: বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের ব্যবহৃত উপমা ও বক্তব্যের কিছু অংশকে ‘অরুচিকর ও অশ্লীল’ হিসেবে আখ্যায়িত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ওই আপত্তিকর শব্দগুলো সংসদের মূল কার্যবিবরণী থেকে অবিলম্বে এক্সপাঞ্জ (বাতিল) করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনার সময় […]

ইউনূসের ‘কালো আইন’ বাতিল: এবার অবসান হোক ভুক্তভোগীদের সীমাহীন হয়রানির

‘বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়?’এই প্রশ্নটি সাধারণ চোখে অবান্তর মনে হলেও, বিগত দেড় বছরের শাসনপ্রক্রিয়া দেশের সচেতন নাগরিকদের মনে ঠিক এই প্রশ্নটিই বারবার উসকে দিয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোনো নাগরিকের বিরুদ্ধে আনীত অভিযোগ উপযুক্ত আদালতে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে […]

ডা. ধীপ্রার মৃত্যু: স্বামী, শ্বশুর ও সিমু নাসেরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে তরুণ চিকিৎসক ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা ও অবহেলাজনিত মৃত্যুর আলামত গোপনের অভিযোগে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে মানসিক-শারীরিক নির্যাতন, দীর্ঘ সময় তালাবদ্ধ রেখে অনাহারে রাখা এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে আলামত লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]

আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে দেশে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন) কবে অনুষ্ঠিত হবে, তা-ও জানতে চান তিনি। গতকাল সোমবার জাতীয় […]

ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৫৯ বাংলাদেশি, আড়ালে বেনজীরের রেড নোটিশ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আটকের পর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ‘ইন্টারপোল’-এর রেড নোটিশ ও ওয়ান্টেড তালিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ইন্টারপোলের ওয়েবসাইটে বিশ্বজুড়ে মোস্ট ওয়ান্টেড বা মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে ৬ হাজার ৪৪২ জনের নাম রয়েছে, যার মধ্যে ৫৯ জনই বাংলাদেশি নাগরিক। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্টারপোলের রেড […]

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা: গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ব্রাজিলের জন্য এলো এক বড় দুঃসংবাদ। চোট কাটিয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে ফেরা হচ্ছে না দলের প্রধান তারকা ও ফরোয়ার্ড নেইমারের। সবশেষ খবর অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের হয়ে তাঁর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার হাইতির বিপক্ষে সেলেসাওদের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে […]

জাবিতে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৪৩ ছাত্রলীগ কর্মীর সাজা পুনর্বিবেচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ও মদদ দেওয়ার অভিযোগে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে, সে সময় শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল […]