মাদ্রাসার টয়লেটে মিললো মেড ইন পাকিস্তানের গুলিসহ অস্ত্র

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার (পিস্তল) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে র্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে […]
ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব: খুবি অধ্যাপকের স্থায়ী বহিষ্কারের দাবিতে পুত্তলিকা দহন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ এবং তার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতীকী পুত্তলিকা দহন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম আপস না করে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি জানান। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এগ্রোটেকনোলজি […]
পাবনায় ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামি

পাবনা জেলায় এ পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি (এইডস) ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জনই পুরুষ সমকামী বা সমলিঙ্গের যৌন আচরণে অভ্যস্ত উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সচেতনতামূলক কর্মশালা এবং ইউরো বাংলার ফ্যাক্ট চেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে, ৭ জনই পুরুষ কওমি মাদ্রাসার ছাত্র এমন কোনো তথ্য পাওয়াযায়নি। সামাজিক […]
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ‘মেলোডি’ জুটি ফের আলোচনায়

বিশ্বমঞ্চে আবারও আলোচনায় এসেছে বহুল আলোচিত ‘মেলোডি’ জুটি। জি-সেভেন শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র এক আন্তরিক ও হাস্যরসাত্মক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলনে আনুষ্ঠানিক ফটোসেশনের আগে দুই নেতা শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন […]
১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার একটি আদালত আগামী ২২ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৭ বার পিছিয়েছে। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর […]
কাঁঠাল দিয়ে সিঙ্গারা-কাবাব, বিশ্ববাজারে আগ্রহ বাড়ছে: কৃষিমন্ত্রী

কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুচা, কাবাবসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে এবং এসব পণ্যের পুষ্টিগুণও বেশ সমৃদ্ধ বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কাঁঠালভিত্তিক খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন […]