লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা, আটক ১

লন্ডন প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগে লন্ডনে মামলা করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার (১৯ জুন) লন্ডনের ক্যামব্রিজ থানায় এই মামলাটি করা হয়। মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়া অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন, এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন […]
ডিবির বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে সস্ত্রীক তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিনকে তার স্ত্রী দীনা হেমায়েতসহ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন হেমায়েত উদ্দিনের ভাইপো রিহান সরদার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ডিবি পুলিশ তাদের বাসা থেকে হেমায়েত উদ্দিন […]
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ছানোয়ার হোসেন ছনো (৫৫), মিজান আলী (৪৫), বিভান আলী (২২), ঝন্টু মিয়া […]
সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘দ্য নেশন’। ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, […]
‘দেশের জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে’: মাহমুদুর রহমান মান্না

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে।’ ২৪-এর গণঅভ্যুত্থানের এত বড় আন্দোলনের পরও দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় নেই এবং লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখা মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। গত সোমবার (১৫ জুন) বিকেলে […]
সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহারে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেছেন, দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬’ উপলক্ষ্যে শনিবার (২০ জুন) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, হাইড্রোগ্রাফিক কার্যক্রমের আধুনিকায়ন, […]
রয়েল রিসোর্টে ৫০১ নম্বর কক্ষ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ঘটে যাওয়া বহুল আলোচিত ‘রিসোর্টকাণ্ড’কে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটি ‘ব্যর্থ প্রজেক্ট’ এবং তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চক্রান্ত বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (২০ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি সেদিনের ঘটনার চুলচেরা বিশ্লেষণ, প্রথম স্ত্রীর নাম […]
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া পার্টি’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এই দলটির সমস্ত কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা বা কার্যক্রমের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ […]