সাইপ্রাসে নিখোঁজ শিক্ষার্থী ইমনের মর্মান্তিক মৃত্যু, বাংলাদেশি যুবক আটক

সাইপ্রাসে নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, এটি একটি নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় এক ২২ বছর বয়সী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, ইমনের মরদেহ কোফিনু এলাকার অভিবাসী আবাসন কেন্দ্র ও স্থানীয় কসাইখানার কাছে একটি […]
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছয় জেলায় সেনা মোতায়েন, ঢাকায় মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই সেনা মোতায়েন কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও […]
‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ডিভোর্স হতে পারে না’

স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জিএম সিরাজ বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে […]
জাসদ ছাত্রলীগের সভাপতি গৌতম শীলের জমিদখলে বিএনপি নেতাকর্মীদের হামলা

আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলেও তাঁর পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি এমন মন্তব্য করে নিজের ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত ছাত্রলীগের সভাপতি গৌতম শীল। গতকাল গভীর রাতে তাঁর পারিবারিক শ্মশানঘাট ও লাইব্রেরির জায়গা দখলের উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ ব্যক্তি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে […]
বিদেশে উচ্চশিক্ষা শেষে ফেরেননি ২৪ শিক্ষক, জাবির পাওনা ৩ কোটি টাকার বেশি

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্তত ২৪ শিক্ষক। কিন্তু পড়াশোনা শেষে নির্ধারিত সময়ের মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি, ফেরতও দেননি শিক্ষাছুটিকালে পাওয়া বেতন-ভাতা। বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে যাওয়া এসব শিক্ষকের কাছে জাবির পাওনা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি। বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব […]
সোহরাওয়ার্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত: ইতিহাস বিকৃতির বিপজ্জনক দৃষ্টান্ত

কলকাতার ঐতিহাসিক ‘সোহরাওয়ার্দী এভিনিউ’-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’ করার কলকাতা পুরসভার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর প্রকাশ্য মন্তব্যের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা এই সিদ্ধান্তকে ‘ইতিহাস বিকৃতির বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিবৃতিতে উল্লেখ করা […]