সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে সারজিস ও পাটওয়ারীর গাড়িবহরে হামলা, এনসিপির আঙুল বিএনপির দিকে

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত এই হামলা চালিয়েছে। এতে সাংবাদিক ও দলটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার […]

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তুর্কি টেক্সটাইল জায়ান্ট ‘সানকো’

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল কোম্পানি ‘সানকো’। তারা মীরসরাই শিল্পাঞ্চলে এই বিনিয়োগের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে সানকোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই বিনিয়োগ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে […]

‘নির্দোষ হয়েও আমি অপরাধী’: আদালতে হাজিরা শেষে আইভী

পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন। মঙ্গলবার […]

মোদিজির ভিডিও সরাণোর ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

ভারতে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত সরিয়ে নেওয়ার ঘটনায় সরকারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে মেটা। প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি ব্লক করা হয়েছিল জানিয়ে দ্রুতই তা পুনরায় প্লাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। মেটার এক মুখপাত্র বিবৃতিতে জানান, কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত থেকে নয়, বরং কারিগরি সমস্যার কারণে ভুলবশত কনটেন্টটি সরানো […]

ইয়াবা সেবনের অভিযোগে যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও; মহাসড়ক অবরোধ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তাঁর পরিবারের ওপর দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যশোর শহরের নীলগঞ্জ এলাকায়। মঙ্গলবার সকালে জামায়াত নেতার মেয়ের অব্যাহত অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ হয়ে শত শত এলাকাবাসী একজোট হয়ে এমপির বাসভবন ঘেরাও ও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা বিচার দাবিতে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ […]