সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আপত্তিকর মেসেঞ্জার চ্যাটের অভিযোগে ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি

আপত্তিকর মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ওই নেতার নাম সাজিদ আহমেদ মোল্লা। তিনি শাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (৩১ জুলাই) […]

মাদক জীবন ধ্বংস করে, সুস্থ তরুণই দেশের শক্তি: নরেন্দ্র মোদি

একটি উন্নত ভারত গড়ে তুলতে তরুণ সমাজকে সব ধরনের নেশা ও মাদকমুক্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (২ আগস্ট) ভার্চুয়ালি ‘উন্নত ভারতের জন্য মাদকমুক্ত তরুণ শপথ অভিযান’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানে মোদি সতর্ক করে দিয়ে বলেন, মাদক […]

রাষ্ট্রদ্রোহ ও ভাঙচুরের দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। মামলার নথি সূত্রে […]

যশোরে আওয়ামী লীগের কালো পতাকা শোভাযাত্রা

শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কালো পতাকা হাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যাওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় […]

দুবাইয়ে জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াজাতকরণ শেষে কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বেনজীর আহমেদ জানান, আইনি […]

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলছেন জামায়াত নেতা

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর জালিয়াতি করে দীর্ঘ ২০ বছর ধরে অবৈধভাবে সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে তজুমদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মহিউদ্দিনের বিরুদ্ধে। উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষক মো. মহিউদ্দিনের মৃত্যুর পর, নামের মিল থাকার সুযোগ নিয়ে এই জালিয়াতি […]

ইউনূস সরকারের ব্যর্থতার ৩ ক্ষেত্র চিহ্নিত করলেন হোসেন জিল্লুর

জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনআকাঙ্ক্ষা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতার তিনটি প্রধান ক্ষেত্র চিহ্নিত করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের (২০০৭-০৮) উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা না করে উল্টো ক্ষমতার লোভ শিখিয়ে ভুল দিকে পরিচালিত বা ‘গাইড’ […]