পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে কাদা, পাথর ও জুতা নিক্ষেপ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার পুলিশ হেফাজতে মারা যাওয়া স্থানীয় তৃণমূল কর্মী বির্জু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে। […]
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা অনেক সম্মান করি: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর সম্মান প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক সম্মান করি। আমি বহুবার তাঁর বক্তব্য শুনেছি; তিনি মন থেকে কথা বলেন, যা আমি লক্ষ্য করেছি। তিনি জনগণের নেতা, আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের নেতা। আমার বিশ্বাস, যখন এই দুই নেতা […]
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় শিল্পী ডন গ্রেপ্তার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পলাতক থাকা ডনকে আটক করে। […]
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের যৌথ প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত ১১ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ ব্রিফিং […]
ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির আইনসহ প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ডিগ্রি কার্যকরসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর […]
৪০ কোটি হাতকে শ্রমে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন থাকলে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হবো, ইনশাআল্লাহ। আমরা চাই দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মক্ষম শ্রমিকের হাতে রূপান্তর করতে। আমাদের কাজ করতে হবে, ফসলের উৎপাদন বাড়াতে হবে এবং শিল্পে বিপ্লব ঘটাতে হবে। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার […]
ফরহাদ মজহারের ‘মার্কিন সেফ হাউজ’ দাবির তোপ দাগলেন সমন্বয়ক রিফাত রশিদ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয়কদের আশ্রয় দেওয়া ‘সেফ হাউজ’ মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে কলামিস্ট ফরহাদ মজহারের এমন দাবির তীব্র সমালোচনা করেছেন আন্দোলনটির অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। ফরহাদ মজহারের দাবিকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রতত্ত্ব’ হিসেবে আখ্যা দিয়ে কোনটি মার্কিন দূতাবাসের সেফ হাউজ ছিল, সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। […]