ইউরোপের অস্ত্র কারখানায় রাশিয়ার নতুন কৌশল

ইউরোপের বিভিন্ন দেশের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় নতুন করে নাশকতামূলক হামলা চালাচ্ছে রাশিয়া। তবে সরাসরি ক্রেমলিন বা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থাকে (জিআরইউ) অভিযুক্ত করার পথ বন্ধ রাখতে তারা স্থানীয় অপরাধী চক্রকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে সম্প্রতি এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, […]
বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সহধর্মিণী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গভবনের সরকারি বাসভবনে উঠেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে অশ্বারোহী দলের এসকর্টে রাষ্ট্রপতির গাড়ি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে পৌঁছায়।সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট […]
যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সামরিক বাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিয়োগগত উপযুক্ততাকে মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করার জন্য তিনি সংশ্লিষ্ট নির্বাচনী পর্ষদকে তাগিদ দেন। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে […]
অনুকরণীয় লুকে সাবেক প্রধানমন্ত্রীর চরিত্রে চমক

চোখে কালো সানগ্লাস, হালকা রঙের প্রিন্টের শাড়ি আর গলায় ধ্রুপদী মুক্তার মালা প্রথম দর্শনে যে কারো মনে হতে পারে পর্দায় উপস্থিত স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে একপলক সূক্ষ্মভাবে তাকালেই স্পষ্ট হয়, তিনি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের নিয়মিত ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে সাবেক […]
রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থান দীর্ঘায়িত হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, তাই এর টেকসই ও স্থায়ী সমাধান মিয়ানমারেই নিশ্চিত করতে হবে। নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, […]
এনসিপি থেকে এক ডজন নেতাকর্মীর পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে দলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১২ জন দায়িত্বশীল নেতাকর্মী।শুক্রবার (২১ আগস্ট) ফুলবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একযোগে পদত্যাগের এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা […]
রংপুরে সংখ্যলঘু একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে গণপতি চক্রবর্তীর স্ত্রী, স্নাতকোত্তর পড়ুয়া মেয়ে ও পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা। নিহতরা হলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি […]