সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় অংশ নেওয়ায় স্কুল পড়ুয়া ছেলেদের গ্রেপ্তারের অভিযোগ

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজা ঘিরে কয়েকজন তরুণকে গ্রেপ্তার ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেপ্তারকৃতদের মুক্তির

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজা ঘিরে কয়েকজন তরুণকে গ্রেপ্তার ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাঁর ছেলে মাহবুব রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহবুব রহমান দাবি করেন, গত ১৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও মিরসরাইয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ বিদায় জানান। সরকার, প্রশাসন, মিডিয়াকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ জানাজায় অংশ নেন।

তবে জানাজা শেষে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ তুলে তিনি বলেন, নগরে জানাজা শেষে আবেগপ্রবণ কিছু মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কয়েকজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

একইসঙ্গে মিরসরাইয়ে জানাজায় অংশ নেওয়া কিছু স্কুলপড়ুয়া ছেলেকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগও করেন তিনি। তার ভাষায়, শুধু জানাজায় অংশগ্রহণ করার কারণে অনেক স্কুলপড়ুয়া ছেলেকে মারধর করা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। মাহবুব রহমান এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গ্রেপ্তার কিংবা মারধরের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন