সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

যশোর-খুলনা মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলপাম্প এলাকায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলপাম্প এলাকায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪) নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আনোর আলী (৭০)।

দুর্ঘটনায় গুরুতর আহত হন চার বছরের শিশু সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেন (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু সৌভিক সাহার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।

নিহত আইয়ুব আলী যশোরের ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে। বৃষ্টি সাহা ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী এবং আনোর আলী চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন