সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ঢাবিতে ছাত্রশিবিরের অনুষ্ঠানে জামায়াত এমপির মোবাইল চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে অংশ নিয়ে মোবাইল ফোন খুইয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। গত শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে অংশ নিয়ে মোবাইল ফোন খুইয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি উজ্জীবিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার আরমান ঘটনার বিবরণ দিয়ে জানান, অনুষ্ঠানটি তিনি নিজের মোবাইল থেকে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় আয়োজকদের আইডি কার্ড পরা এক যুবক এসে তাকে বলেন, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’ আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি তার হাতে দিয়ে তিনি কথা বলা চালিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর লাইভ চলা অবস্থাতেই ওই যুবক ফোনসহ উধাও হয়ে যান।

পোস্টে তিনি ওই যুবকের সন্ধান বা পরিচয় জানতে পারলে তার সহকারী সাজ্জাদ হোসাইন ও আব্দুল মালেকের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, ‘ব্যারিস্টার আরমান ভাই গলায় কার্ড ঝোলানো এক ব্যক্তিকে লাইভ করার দায়িত্ব দিয়েছিলেন। ভেবেছিলেন ছেলেটি আয়োজকদেরই একজন। কিন্তু পরে জানা গেছে, সে আয়োজক কমিটির কেউ নয়; ধারণা করা হচ্ছে ডেকোরেশনের কাজের সঙ্গে যুক্ত ছিল।’ তিনি আরও জানান, ঘটনার পরপরই ব্যারিস্টার আরমানকে সঙ্গে নিয়ে তিনি শাহবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহবাগ থানার এএসআই জুয়েল মজুমদার জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল ফোন চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন