সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

যশোরে আওয়ামী লীগের কালো পতাকা শোভাযাত্রা

শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রাটি

শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কালো পতাকা হাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যাওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’ সহ নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় একাধিক সুত্র দাবি করেছে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহর সমর্থিত নেতাকর্মীরা এই শোভাযাত্রার পেছনে ছিলেন। তবে এ বিষয়ে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি ছিল বিচ্ছিন্ন। কিছু যুবক হঠাৎ একত্রিত হয়ে কিছু সময় স্লোগান দিয়ে সটে পড়ে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের কঠোরভাবে শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন