সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা অনেক সম্মান করি: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর সম্মান প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক সম্মান করি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর সম্মান প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক সম্মান করি। আমি বহুবার তাঁর বক্তব্য শুনেছি; তিনি মন থেকে কথা বলেন, যা আমি লক্ষ্য করেছি। তিনি জনগণের নেতা, আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের নেতা। আমার বিশ্বাস, যখন এই দুই নেতা আলোচনায় বসবেন, তখন অনেক দ্বিপক্ষীয় সমস্যার সহজ সমাধান হয়ে যাবে।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে শিশুদের জন্য তৈরি একটি খেলনা জোন ও বিনোদন এলাকা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাচারিতায় তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আরও উল্লেখ করেন, আলোচনার মাধ্যমেই মূল সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মানুষে মানুষে সংযোগ একটাই; তাই সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু দেখার নেই, সবকিছুই ইতিবাচক দিকে এগোবে।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক, যৌথ সহযোগিতা ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় এসে সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন দীনেশ ত্রিবেদী।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন