সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের অবস্থান কর্মসূচি

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষক প্রার্থীরা। রোববার

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষক প্রার্থীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থানার সামনের সড়কে এসে শেষ হয় এবং তারা সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন।

এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা নিয়োগবঞ্চিত প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন। এর ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

আন্দোলন পরিচালনার জন্য ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ নামে একটি যৌথ প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন প্রার্থীরা।

প্ল্যাটফর্মটির আহ্বায়ক ও প্রতিনিধিদের সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শেষে ভেরিফিকেশনের পর অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র এখনো ইস্যু করা হয়নি। অবিলম্বে এই সমস্যার সমাধান করে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন