মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সরকার পরিস্থিতি ওদিকে ঠেলে দিলে হরতাল-অবরোধের প্রস্তুতি রয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা এখনো হরতাল-অবরোধের মতো কঠোর কোনো কর্মসূচি দেইনি। কিন্তু যেকোনো সময় এ ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এ মুহূর্তে বাংলাদেশে এসব কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতির দিকে ঠেলে […]

হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের বিক্ষোভ

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসের নিঃশর্ত মুক্তি এবং গাইবান্ধায় রামমূর্তিসহ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দির নির্মাণে সরকারি সহযোগিতার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও […]

তাবিজ দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

তাবিজ দেওয়ার কথা বলে নিজ বসতঘরে ডেকে নিয়ে এক নারীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৭ জুলাই) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর চৈতা গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি […]

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে লালকার্ড প্রদর্শন

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল গণজমায়েত ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশ থেকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে লালকার্ড’ স্লোগান দিয়ে উপস্থিত সবাই হাত উঁচু করে প্রতীকী লালকার্ড প্রদর্শন করেন। সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই বাণিজ্য চুক্তিকে ‘জুলাই গণঅভ্যুত্থানের […]

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের চত্বর ও ভাস্কর্য অপসারণ!

ঝিনাইদহ শহরের প্রবেশমুখে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ ও অসম্পূর্ণ ভাস্কর্যটি গত কয়েক দিন ধরে অপসারণ করা হচ্ছে। তবে ঠিক কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে জাতীয় বীরের এই স্মৃতিচিহ্ন ভাঙা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না জেলা প্রশাসন, পৌরসভা কিংবা সড়ক ও জনপথ বিভাগ। এই ঘটনা […]

ত্রাণ বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরুসহ নেতাদের নিয়ে মঞ্চ ভেঙে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ভেঙে পড়েছে অনুষ্ঠানের মঞ্চ। অতিরিক্ত মানুষ ওঠার কারণে শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম–১৪ আসনের […]

সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনোই বলিনি: মির্জা ফখরুল

বিএনপি সংবিধান সংস্কার নয়, বরং সংশোধন করতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি। শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার […]

নৌবাহিনীর নতুন প্রধান মিসবাহ উল আজীম

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি বাহিনীটির বর্তমান প্রধান মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। সেদিনই তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। এক […]

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান নিয়ে ফেরার ঘোষণা আনোয়ারুজ্জামানের

আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তাঁর সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে ঢাকায় নামার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এই নেতার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি […]

ভারতের লাল কার্ডের পরোয়া করে না জামায়াত: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা জামায়াতকে লাল কার্ড দেখায়, তবে জামায়াত এই লাল কার্ডের পরোয়া করে না। কারণ ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ […]