ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ভিডিও ধারণ ঘিরে ছাত্রদলের দুই নেতার মারামারি

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ ও পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল […]
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। এখন থেকে এই জোটের যাবতীয় কর্মসূচি থেকে দলটিকে বিরত রাখা হবে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার ৩য় সাধারণ বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল […]
‘এমপির সেবায় নিয়োজিত থাকার আবদার করেছিলেন তরুণী’: গাজীর বহিষ্কার নিয়ে জামায়াত এমপি খালেক

নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ঘটনা নিয়ে দলটির নতুন বক্তব্য সামনে এসেছে। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক জানিয়েছেন, ভুক্তভোগী তরুণী নিজেই বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন। গতকাল […]
‘ফেরেশতাদের দল নই, ভুলত্রুটি ধরিয়ে দিলে সংশোধন হব’: জামায়াত আমির

অন্যায় এবং জামায়াত কখনো একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়; মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হতে পারে। তবে কেউ দলের নেতাকর্মীদের কোনো অন্যায় বা অপরাধ করতে দেখলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভুল প্রমাণিত […]
এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা, গ্রেপ্তার ১

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে চালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ ইতোমধ্যেই আমিনুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, এমপি গাজী নজরুল ইসলাম (৭৪), […]
ভিডিওকাণ্ডে জামায়াতের কঠোর পদক্ষেপ: সংসদ সদস্য পদ ঝুঁকিতে গাজী নজরুলের

অনৈতিক কর্মকাণ্ড ও ভিডিওকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবারের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) লিখিত চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে দলটি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি […]
৩০ শে জুলাই ঢাকায় আসছেন সার্জিও গোর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে নিযুক্ত মার্কিন বিশেষ দূতের আসন্ন ঢাকা সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বহুপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার। […]
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক […]
শ্যামনগরে এমপি গাজী নজরুলের পদত্যাগ ও তদন্তের দাবিতে বিক্ষোভ, কুশপুতুল দাহ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কাণ্ডের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে তাঁর নিজ এলাকা। সংসদ সদস্যের পদত্যাগ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুতুল দাহ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা […]
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও দুর্নীতির অভিযোগ সাবেক পিএসের

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, দুর্নীতি ও জমি দখলের বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। নিজেকে এমপির সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) দাবি করে ওই ব্যক্তি নিজের জীবনের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন। সোমবার (২০ […]