জামায়াত এমপি গাজী নজরুলের বিয়ে নিয়ে গোমর ফাঁস করলেন কাজী

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিতর্কিত ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য। বিয়ের রেজিস্ট্রি ও কাবিননামা সম্পাদনের প্রকৃত প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কাজীর একটি অডিও ও ভিডিও ক্লিপ সামনে আসার পর পুরো ঘটনা নতুন মোড় নিয়েছে। কাজীর স্বীকারোক্তিতে প্রকাশ পেয়েছে, আগে থেকে কোনো স্বাক্ষর না থাকা সত্ত্বেও ব্যাকডেটে বিয়ের কাগজপত্র […]
গাজী নজরুলের ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার ঘটনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলটির সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং […]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। গত রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের […]
সরকার পরিস্থিতি ওদিকে ঠেলে দিলে হরতাল-অবরোধের প্রস্তুতি রয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা এখনো হরতাল-অবরোধের মতো কঠোর কোনো কর্মসূচি দেইনি। কিন্তু যেকোনো সময় এ ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এ মুহূর্তে বাংলাদেশে এসব কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতির দিকে ঠেলে […]
সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনোই বলিনি: মির্জা ফখরুল

বিএনপি সংবিধান সংস্কার নয়, বরং সংশোধন করতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি। শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার […]
শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান নিয়ে ফেরার ঘোষণা আনোয়ারুজ্জামানের

আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তাঁর সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে ঢাকায় নামার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এই নেতার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি […]
ভারতের লাল কার্ডের পরোয়া করে না জামায়াত: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা জামায়াতকে লাল কার্ড দেখায়, তবে জামায়াত এই লাল কার্ডের পরোয়া করে না। কারণ ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ […]
স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নেই : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধনসহ নানা কাজে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার তৎপরতা নেই। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জুলাই নারী সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের অবদান ও আত্মত্যাগের কথা সব সময় […]
হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রাম নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এই ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি হবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে […]
আগামী ১০০ বছরেও দেশে আর গণঅভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের যে স্বপ্ন ছিল, তার জন্য শেষবারের মতো মানুষ জীবন বাজি রেখেছিল। কিন্তু পরে যখন দেখা গেল এটি কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, দেশে উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু লোকের […]