সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঢাবি’র শেখ মুজিবুর রহমান হলের ফটকে ফিরছে পূর্বের নামফলক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। অননুমোদিতভাবে বসানো ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু করে হল প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা […]

‘রাজনৈতিক পরিচয়ে মবের শিকার’, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন ঢাবি শিক্ষার্থী তাহসিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছেন ২০২৩ বর্ষের শিক্ষার্থী এ আর তাহসিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে মবের শিকার হয়েছেন দাবি করে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজ ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। বর্তমানে তাহসিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার ইন পাবলিক পলিসি (এমপিপি) প্রোগ্রামে […]

রাবিতে জিএস আম্মারের নেতৃত্বে হামলা, গুরুতর আহত ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে প্রক্টর দপ্তর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতর এক শিক্ষার্থীকে বাঁশ, রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাকসু ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে। ওই শিক্ষার্থীর দাবি, […]

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, লাঠিপেটা করে সরাল পুলিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারী পরীক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলার গেটে […]

চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্টিত হবে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য সব অঞ্চলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি চলবে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম […]

এইচএসসি পরীক্ষা শুরু আজ: পরীক্ষার্থী পৌনে ১৩ লাখ, কেন্দ্রে কড়া নিরাপত্তা

সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই মহাযজ্ঞ শুরু হচ্ছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলো এবং […]

জাবিতে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৪৩ ছাত্রলীগ কর্মীর সাজা পুনর্বিবেচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ও মদদ দেওয়ার অভিযোগে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে, সে সময় শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল […]

ডাকসু নেত্রীকে সাথে করে মেয়ে আনতে বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সর্বোচ্চ পদের মতো দায়িত্বশীল জায়গায় থাকা নেতার এমন বক্তব্যকে ‘নারীবিরোধী’ ও ‘ভোগ্য-পণ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিচ্ছেন সাধারণ নেটিজেনরা। সম্প্রতি পিকিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সাথে একটি ছবি […]

জাবির আলোচিত ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আলোচিত ধর্ষণচেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের বিরুদ্ধে ভিক্টিম শিক্ষার্থীর সঙ্গে অসংবেদনশীল আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ১২ তারিখ রাতে ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় স্ক্রিনে ভিক্টিমের চিৎকার শোনা গেলে প্রক্টর রাশিদুল আলম হাসতে […]

যবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগে প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষা সফরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইএসটি বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলামকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং ভবিষ্যতে কোনো শিক্ষা সফরের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের […]