সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এই শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই দিনে তাঁর নির্ধারিত মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে দেশটির উপসেনাপ্রধানের (ভাইস চিফ অব আর্মি স্টাফ) দায়িত্ব পালন করছেন। সফল ও দীর্ঘ প্রায় চার […]

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার দেশজুড়ে আন্দোলনে ‘ককরোচ জনতা পার্টি’

পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করছে নতুন রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। নয়াদিল্লিতে প্রথম বিক্ষোভ কর্মসূচি করার মাত্র এক সপ্তাহের মাথায় এবার ভারতজুড়ে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত বৃহস্পতিবার (১১ জুন) দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক সূচিতে জানানো হয়, ১১ […]

আমরা শুধু সীমানার সঙ্গে নই, বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গে যুক্ত : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আমরা শুধু সীমানার সঙ্গেই সংযুক্ত নই। আমরা বাংলাদেশের মানুষ এবং তাদের স্বপ্নের সঙ্গে সংযুক্ত। হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ঢাকা আসার প্রাক্কালে আজ বৃহস্পতিবার (১১ জুন) কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। আগামীকাল শুক্রবার (১২ জুন) তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় রওনা হওয়ার […]

ককরোচ জনতা পার্টি ও পুঁচকে তেলাপোকাদের ওড়ার শক্তি

‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?’ প্রজাপতি হলে সুরে সুরে প্রশ্ন করা যেত। কিন্তু তেলাপোকা প্রজাপতির মতো বর্ণিলও নয়, রোমান্টিকও নয়। তবু জানতে মন চায়, ভারতের তেলাপোকাদের পাখায় ওড়ার এত শক্তি এলো কোথা থেকে? নিজেদের তেলাপোকা দাবি করা ভারতের তরুণদের দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) মাত্র ২৫ দিনে গোটা ভারতকেই নাড়িয়ে দিল কীভাবে? […]

বিধায়ক-সাংসদদের গণবিদ্রোহ, প্রশ্নের মুখে মমতার নেতৃত্ব

পশ্চিমবঙ্গে ক্ষমতা হারিয়ে চরম অস্তিত্ব সংকটে টিএমসি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের শাসন হারানোর পর তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। ঐতিহাসিক নির্বাচনী পরাজয়ের মাত্র এক মাসের মাথায় দলটির ভেতরে দেখা দিয়েছে নজিরবিহীন বিভাজন ও বিদ্রোহ। দলের বিধায়ক ও সাংসদদের একটি বড় অংশ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করায় খোদ দলটির প্রতিষ্ঠাতা ও […]

পরমাণু অস্ত্রের সম্ভার বাড়াল ভারত, পেছনে ফেলল পাকিস্তান-ইসরায়েলকে

বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারতের পারমাণবিক অস্ত্রের সম্ভার আরও বৃদ্ধি পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই/সিপরি) ২০২৬ সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ভারতের পারমাণবিক বোমার (ওয়ারহেড) সংখ্যা ১৮০টি থেকে বেড়ে এখন প্রায় ১৯০টিতে দাঁড়িয়েছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। চলতি বছরের জানুয়ারি মাস […]