সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আটক হননি ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক

ভারতের তরুণদের আলোচিত ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সংগঠনের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশও। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আন্দোলনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। তারা জানায়, অভিজিৎ দীপক বর্তমানে পুলিশি হেফাজতে বা […]

যমুনায় ঝাঁপ দিলেন যুবক, পালালেন প্রেমিকা

ভারতের উত্তর প্রদেশে যমুনা নদীতে একসঙ্গে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে প্রেমিকার হাত ধরে সেতুতে গিয়েছিলেন এক যুবক। তবে প্রেমিক ঝাঁপ দেওয়ার পরপরই ঘটনার মোড় নেয় চরম নাটকীয়তায়। যুবক যখন যমুনার অথৈ জলে হাবুডুবু খাচ্ছেন, তখন তাকে বাঁচানোর চেষ্টা না করে কিংবা পুলিশকে না জানিয়েই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান প্রেমিকা। অবশ্য পুলিশ ও স্থানীয় ডুবুরিদের […]

ইন্দোনেশিয়াকে ‘ব্রহ্মোস’ ও ‘অ্যাস্ট্রা’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত

বহুমাত্রিক উৎক্ষেপণযোগ্য বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’ এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘অ্যাস্ট্রা’ ইন্দোনেশিয়াকে সরবরাহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজধানী জাকার্তা সফরকালে দুই দেশের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন এক ভারতীয় সরকারি কর্মকর্তা। ভারতীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৬৩ কোটি মার্কিন ডলারের (প্রায় […]

আদালতে বড় স্বস্তি মিমি চক্রবর্তীর, এফআইআর স্থগিতাদেশ

আইনি লড়াইয়ে আপাতত বড়সড় স্বস্তি পেলেন টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের (FIR) কার্যকারিতার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মিমির বিরুদ্ধে কোনো ধরনের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য পুলিশ। বুধবার (২৪ জুন) কলকাতা হাইকোর্টের বিচারপতি […]

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আগামী জুলাই মাসে ইরানের তেহরান ও মাশহাদে অনুষ্ঠিতব্য এই বহু-শহরভিত্তিক রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত […]

সোহরাওয়ার্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত: ইতিহাস বিকৃতির বিপজ্জনক দৃষ্টান্ত

কলকাতার ঐতিহাসিক ‘সোহরাওয়ার্দী এভিনিউ’-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’ করার কলকাতা পুরসভার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর প্রকাশ্য মন্তব্যের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা এই সিদ্ধান্তকে ‘ইতিহাস বিকৃতির বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিবৃতিতে উল্লেখ করা […]

‘২০ জুন না হলে বাংলা ভারতের অংশ থাকত না’—পশ্চিমবঙ্গ দিবসে মোদির ঐতিহাসিক দাবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ২০ জুন বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের ঘটনাপ্রবাহের কারণেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে টিকে থাকতে পেরেছে। একই সঙ্গে তিনি বলেছেন, বিজেপি সরকারের অধীনে পশ্চিমবঙ্গ শৃঙ্খলমুক্ত হয়ে নতুন উন্নয়নের যাত্রা শুরু করেছে। শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইতিহাস ও রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ […]

উত্তরবঙ্গের ১০ হাজার তরুণকে বিনামূল্যে কোচিং দিচ্ছে শ্রিংলার ‘ডিডব্লিউএস’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরদিকের জেলাগুলোর তরুণদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (ডিডব্লিউএস)। সংগঠনটির প্রতিষ্ঠাতা, দার্জিলিংয়ের বর্তমান সংসদ সদস্য ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বিশেষ প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় অঞ্চলের ১০ হাজারের বেশি শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে ভারতের বিভিন্ন জাতীয় ও রাজ্য পর্যায়ের প্রতিযোগিতামূলক […]

আমেরিকা-ইরান চুক্তিকে স্বাগত জানালেন মোদি

দীর্ঘদিন ধরে চলা চরম যুদ্ধাবস্থার অবসান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দ্বিপক্ষীয় চুক্তিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এর এক প্রতিবেদন থেকে এই […]

মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে দিল্লি-ওয়াশিংটন কূটনৈতিক উত্তেজনা

ওমান উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্র ভারত ও আমেরিকার মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রাণহানির ঘটনায় নয়াদিল্লির পক্ষ থেকে চরম ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানানো হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কঠোর সামরিক ও কৌশলগত অবস্থানে অনড় রয়েছে। সংঘাতপূর্ণ হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে ওমান উপকূলের কাছে […]