সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে কাদা, পাথর ও জুতা নিক্ষেপ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার পুলিশ হেফাজতে মারা যাওয়া স্থানীয় তৃণমূল কর্মী বির্জু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে। […]

শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন নিয়ে কোনো সম্পৃক্ততা নেই ভারতের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা বা সম্পৃক্ততা ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, ৫ আগস্ট সাউথ […]

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে সম্পর্ক নেই ভারতের: রণধীর জয়সওয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনার যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেটি একটি বেসরকারি […]

শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে মুখোমুখি তসলিমা ও অভিজিৎ দীপক

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক গতিপথ নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবং ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রধান অভিজিৎ দীপক। ভারতের সংবাদমাধ্যম জিনিউজ বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তসলিমা নাসরিন দাবি করেন, বাংলাদেশে স্বৈরাচারবিরোধী যে আন্দোলনকে ছাত্রদের অধিকার রক্ষার লড়াই হিসেবে দেখা […]

মাদক জীবন ধ্বংস করে, সুস্থ তরুণই দেশের শক্তি: নরেন্দ্র মোদি

একটি উন্নত ভারত গড়ে তুলতে তরুণ সমাজকে সব ধরনের নেশা ও মাদকমুক্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (২ আগস্ট) ভার্চুয়ালি ‘উন্নত ভারতের জন্য মাদকমুক্ত তরুণ শপথ অভিযান’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানে মোদি সতর্ক করে দিয়ে বলেন, মাদক […]

মোদিজির ভিডিও সরাণোর ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

ভারতে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত সরিয়ে নেওয়ার ঘটনায় সরকারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে মেটা। প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি ব্লক করা হয়েছিল জানিয়ে দ্রুতই তা পুনরায় প্লাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। মেটার এক মুখপাত্র বিবৃতিতে জানান, কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত থেকে নয়, বরং কারিগরি সমস্যার কারণে ভুলবশত কনটেন্টটি সরানো […]

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ

ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বিখ্যাত ও প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান ‘সারনাথ’ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে এই ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়। সারনাথের অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫টিতে। এই অর্জন উপলক্ষে ভারত সরকার ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে […]

ভারতের যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) দিল্লিতে সরকারি প্রতিনিধিদলের সাথে আন্দোলনকারী দল সিজেপির তিন দফা বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। শিক্ষা […]

পদত্যাগ করলেন ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস এবং ধারাবাহিক অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থী, অভিভাবক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর টানা বিক্ষোভ ও তোপের মুখে নতিস্বীকার করে অবশেষে ভারত সরকারের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-র বরাতে জানা যায়, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের […]

ভারতে ‘ককরোচ মুভমেন্ট’-এর পাশে রাহুল-প্রিয়ঙ্কা: মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার ও শিক্ষার্থীদের আন্দোলনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে তাঁদের নেতাকর্মীদের নিয়ে মোদির বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করতে দেখা যায়। শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের […]