সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (৪ […]

যশোরে ছাত্রলীগ নেতা রাব্বী হাসান আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ […]

অপরাধী হলে আমাকে শাস্তি দিন, পরিবারকে নয়: ছাত্রলীগ নেতা

ইউরো বাংলা ডেস্ক বিগত ২১ মাস ধরে নিজের বাড়িতে থাকতে না পারার পরও গভীর রাতে প্রশাসনের পক্ষ থেকে দেশের বাড়িতে তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে অসদাচরণের অভিযোগ তুলেছেন পীরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান অভি। একই সাথে প্রশাসনের এই হয়রানি থেকে পরিবারকে বাঁচাতে নিজের বাবা-মার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এই ছাত্রনেতা। […]

রাণীনগরে ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার

নওগাঁর রাণীনগর উপজেলায় যৌথ অভিযানে ছাত্রলীগের সক্রিয় সদস্য এসকে নাহিদ (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারের পর থানা হেফাজতে তার ওপর ‘পুলিশি নির্যাতন’ চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার অন্তসত্ত্বা স্ত্রী। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় রাণীনগর ও আত্রাই থানা পুলিশের সমন্বয়ে […]

শরীয়তপুরে ছাত্রলীগ নেতার বাবার ওপর হামলা

শরীয়তপুরে ছাত্রলীগ নেতার বাবার ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, জেলা ছাত্রলীগ নেতা সাজিত মোল্লার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক […]

সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষ পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। শনিবার (১৬ মে) রাত সোয়া ৮টার […]

কক্সবাজারে ছাত্রলীগ নেতার মাকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে ছৈয়দা বেগম (৪৮) নামে এক মায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম স্থানীয় শ্রমজীবী সাব্বির আহমদের স্ত্রী। অভিযোগ উঠেছে উখিয়া উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদার, উপজেলা ছাত্রদলের […]

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি ফ্লাইওভারের রেলিং থেকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে কাওছারের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। […]