সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘অস্তিত্ব নেই’ প্রশাসনের এমন দাবির মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেইটে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেইট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের শোডাউন হয়েছে। শুক্রবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীদের উল্লেখযোগ্য সংখ্যায় সেখানে জড়ো হতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বক্তব্যে ক্যাম্পাসে ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম বা উপস্থিতি নেই—এমন একটি ধারণা পাওয়া যায়। তবে ১ নম্বর গেইট এলাকায় বড় আকারের এই জমায়েতের ঘটনায় প্রশাসনের বক্তব্য ও ক্যাম্পাসের দৃশ্যমান […]

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানের নির্দেশনায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই মিছিল গত দুই বছরের মধ্যে মঠবাড়িয়ায় ছাত্রলীগের অন্যতম বৃহৎ ও জনবহুল মিছিল বলে দাবি করছেন স্থানীয় নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মঠবাড়িয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ […]

আবারও গাজীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এই মিছিলের ভিডিওটি পরদিন (২৬ জুলাই) ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে দেখা গেলেও স্থানীয় সূত্রগুলোর দাবি, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। মিছিলের নেপথ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকারের নেতৃত্ব ছিল বলে […]

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার (১০ জুন) রাতে গুইমারার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় পৃথক দুটি স্থানে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, ওর্য়াড যুবদলের […]

সনি হত্যার বিচারহীনতার ২৪ বছর: বুয়েটে ‘গুপ্ত প্রতিক্রিয়াশীলতা’র বিরুদ্ধে ছাত্রলীগের হুঁশিয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী সাবেকুন নাহার সনির ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সনি হত্যার পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, বুয়েট শাখা। একই সঙ্গে বর্তমান বুয়েট ক্যাম্পাসে দৃশ্যমান রাজনীতির অনুপস্থিতির আড়ালে এক ধরনের ‘গুপ্ত প্রতিক্রিয়াশীলতা’র চর্চা ক্রমশ বিস্তার লাভ করছে বলে উদ্বেগ প্রকাশ […]

ছাত্রলীগের মিছিলে বাঁধা দিতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে রাজপথে দেখে সরে গেলো পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এবং বর্তমান সরকারের ‘সন্ত্রাস-চাঁদাবাজির’ বিরুদ্ধে নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় […]

ময়মনসিংহ মেডিক্যালে ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতা পদ পেয়েছেন। এ নিয়ে চলছে দলে ও বাইরে সমালোচনার ঝড়। গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মেডিক্যাল কলেজ শাখার আহ্বায়ক করা […]