সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়া জেলা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। ইতিমধ্যে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওচিত্রে দেখা […]

তুষারের ভিডিও ভাইরাল, ‘বিথী’র সঙ্গে থাকতে চেয়েছিলেন অনকন্ডিশনাল প্রতিশ্রুতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া প্রধান সারোয়ার তুষারের ২০১৯ সালের একটি আবেগঘন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে সাংবাদিক ও লেখক বিথী সপ্তর্ষির প্রতি ভালোবাসার কথা বলতে দেখা গেছে তুষারকে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। […]

শেখ হাসিনাকে স্পেস দেওয়া ভারতের চরম ঔদ্ধত্য: এনসিপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতি ভারতের ‘চরম অসম্মান’ ও ‘ঔদ্ধত্য’ বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে এমন সুযোগ দেওয়ার মাধ্যমে নয়া দিল্লি প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, বরং তাদের ‘তাবেদার’ আওয়ামী লীগের […]

৬ জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ ঘোষণা

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪টি জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি একযোগে শুরু হবে। শনিবার (৪ জুলাই) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন। […]

বিতর্ক প্রতিযোগিতার প্রাইজমানি না দিয়ে শিক্ষার্থীদের ব্লক ও হুমকির অভিযোগ

বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্র বিতর্ক প্রতিযোগিতার প্রাইজমানি না দিয়ে বিজয়ী শিক্ষার্থীদের ফেসবুক আইডি ও ফোন নম্বর ব্লক এবং উল্টো হুমকি দেওয়ার মতো এক উদ্বেগজনক প্রতারণার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির ডেমরা থানা শাখার সদস্যসচিব হাজি ইউসুফ মাহমুদ তৌসিফের বিরুদ্ধে। তিনি ‘ইয়্যুথ ফোরাম অব বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সভাপতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে […]

এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে প্রথমে চার নেতার পদত্যাগের বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার রাতে […]

ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি: মাহমুদা মিতু

ইউরো-বাংলা ডেস্কনির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। একই সঙ্গে তিনি ব্যক্তিগত ঠিকানা প্রকাশ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। শুক্রবার (১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই উদ্বেগের কথা জানান তিনি। পোস্টে […]