কলকাতার নিউ মার্কেটে হোটেলের আগুনে ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি পর্যটকের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। বুধবার (১৯ আগস্ট) গভীর রাত পৌনে ২টার দিকে পাঁচতলা ভবনের একটি হোটেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ আরও অন্তত ছয়জনকে […]
যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্রে অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের অংশ হিসেবে আরও ২৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করা একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠানো হয়। বিমানবন্দর ইমিগ্রেশন […]
স্বেচ্ছাসেবক দল নেতার পরকীয়া ও নৃশংসতার বলি প্রবাসে একই পরিবারের তিন বাংলাদেশি

ইতালির রাজধানী রোমে পরকীয়াজনিত বিরোধের জেরে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান ঘাতক ও সন্দেহভাজন হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতার নাম ও ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। ওই নেতার সাথে নিহত প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। […]
বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে স্থাপিত আটককেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ জন ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া আরও ৮৩৬ জন নিজ দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। রবিবার বিজেপির একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। […]
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত ৬ বাংলাদেশিকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান

ইউরো বাংলা ডেস্ক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মাননা ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হচ্ছে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক প্রদান করা হবে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব […]
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্মি

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্মি। নেপালের স্থানীয় সময় বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন-এর পর দীর্ঘ ১৪ বছর পর আরেক বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন। […]