সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‌‘গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’, দেশে ফিরে মিছিল থেকে ছাত্রলীগ সম্পাদকের হুশিয়ারী

বিদেশ থেকে দেশে ফেরার একদিন পরেই বিক্ষোভ মিছিল থেকে ‌’গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বলে হুশিয়ারী দিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নাসির মোড়লকে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একটি মিছিলের নেতৃত্ব দিতে […]

চলতি বছরই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা

ভারতে নির্বাসিত জীবন কাটালেও সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি […]

রাজনীতি থেকে অবসরের ভাবনা খারিজ: জনগণের দুর্দিনে বিশ্রামে যেতে পারি না শেখ হাসিনা

রাজনীতি থেকে অবসরের জল্পনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর একটা সময়ে অবসরের কথা ভাবলেও, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা থেকে সরে এসেছেন তিনি। দেশের মানুষের পাশে দাঁড়াতে এবং দলের নেতাকর্মীদের এই সংকটে নেতৃত্ব দিতে রাজনীতিতে সক্রিয় থাকার ও খুব দ্রুত দেশে […]

তবে শেখ হাসিনাই কি সত্যি হলেন? সাংবাদিক মাসুদ কামাল

যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ ও তার আশপাশের এলাকাগুলো চেয়েছিল- শেখ হাসিনা বলেছিল, এগুলো যদি ব্যবহার করতে না দেই, তাহলে আমাকে হয়তো সরে যেতে হতে পারে। এখন আমরা দেখছি, শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে। তবে শেখ হাসিনাই কি সত্যি হলেন? এমন প্রশ্নই তুলেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, […]

স্ত্রী হত্যার ‘ভুয়া’ মামলা, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিতে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন মো. সুমন নামে এক ব্যক্তি। তবে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনাই ঘটেনি। এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট গুলিতে স্ত্রী নিহত হওয়ার দাবি করে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে মামলাটি […]

শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে শুভেন্দু অধিকারী ক্ষমতায়

শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ। গতকাল রবিবার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১-দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্নেল অলি বলেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। […]

শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | দিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পরে শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইউএনআইয়ের খবরে এ তথ্য উঠে এসেছে। […]