সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বন্দরে হোসিয়ারি শ্রমিক হত্যা মামলায় এনসিপি নেতাসহ গ্রেফতার দুই

নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতাও রয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক। এর আগে গত শুক্রবার (৩ জুলাই) […]

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রবিবার (৫ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের […]

বরিশালে আবাসন এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু ও সহযোগী গ্রেফতার

বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে কক্ষে ঢুকে মারধর এবং অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক কোটি টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনার মূলহোতা মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে এই ঘটনায় জড়িত তার অন্যতম সহযোগী আবুল কালামকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বেলা ২টার দিকে বরিশাল […]

মহেশপুরে হিন্দু পরিবারের ‘নীরব দেশত্যাগ’, সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন আরও অনেকে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কয়েকটি সচ্ছল হিন্দু পরিবার নীরবে নিজেদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে ভারতে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া আরও বেশ কয়েকটি পরিবার গোপনে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা করছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ‘জননী ইলেকট্রনিক্স’-এর মালিক কালিপদ সহ বেশ কয়েকজন ব্যবসায়ী সম্প্রতি নীরবে […]

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, লাখো মানুষের সমাগম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। প্রতিবেদনে বলা হয়, প্রয়াত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজ পরিচালনা করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বদের একজন আয়াতুল্লাহ জাফর সোবহানি। রাষ্ট্রীয় পর্যায়ের এই বিশাল শোকানুষ্ঠানকে কেন্দ্র করে গোটা তেহরানে […]

এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়ের ‘বাস’ ভাঙল ফ্রান্স, কোয়ার্টারে মরক্কোর মুখোমুখি

শেষ ৩২-এর ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে যে বিষাদের গল্প উপহার দিয়েছিল, ফিলাডেলফিয়ার মাঠে ফ্রান্সের বিপক্ষেও ঠিক একই ছক কষে নেমেছিল প্যারাগুয়ে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিতে ডিফেন্সে রীতিমতো ‘বাস পার্ক’ করে ৫-৪-১ ফর্মেশন সাজিয়েছিলেন লাতিন দলটির কোচ। ফরাসিদের ভয়ংকর আক্রমণভাগকে এক ঘণ্টারও বেশি সময় বোতলবন্দী করে রেখেছিল তারা। কিন্তু শেষ রক্ষা হলো না। দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর […]