শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান নিয়ে ফেরার ঘোষণা আনোয়ারুজ্জামানের

আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তাঁর সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে ঢাকায় নামার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এই নেতার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি […]
যশোরের বরেণ্য সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বিএনপি নেতা!

আজ ১৬ জুলাই, বরেণ্য সাংবাদিক শামছুর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের এই দিনে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি। সাংবাদিক মহলে ‘কেবল’ ডাকনামে পরিচিত শামছুর রহমানকে বলা হতো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথ্যভাণ্ডার এবং ‘চলমান কম্পিউটার’। বিশেষ করে ভারতীয় রাজনীতি নিয়ে তাঁর অগাধ পাণ্ডিত্য ও বিশ্লেষণের কারণে জনকণ্ঠ কর্তৃপক্ষ ভারতের সাধারণ […]
নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর পেছাল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হিব্রু সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’কে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহের পরিবর্তে নেতানিয়াহু চলতি জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সফর করবেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠান মাসের শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই […]
ভারতের লাল কার্ডের পরোয়া করে না জামায়াত: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা জামায়াতকে লাল কার্ড দেখায়, তবে জামায়াত এই লাল কার্ডের পরোয়া করে না। কারণ ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ […]
দেশে কোনো সংগঠিত জঙ্গিবাদী তৎপরতার অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে কোনো সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে কিছু মানুষ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে উগ্রবাদী কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন, […]
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর এই নৃশংস ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত […]