শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর শাপলা চত্বরে হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ডিবি সূত্রে জানা গেছে, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইতোমধ্যেই […]
শ্রীমঙ্গলে বাধা পেরিয়ে বাহুবলে আবার আটক এনসিপির বহর

শ্রীমঙ্গলের বাধা পেরিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও বাহুবল উপজেলার প্রবেশমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর পুনরায় আটকে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে বাহুবলে বাধা পেয়ে এনসিপি নেতারা সড়কের ওপরই বসে পড়েন। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘিরে রেখেছে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ এলাকায় পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির বহর। তবে নেতারা […]
যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪

যশোরে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’ (২৫)। এ সময় তাঁর আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে চারটার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার নয়টি […]
যশোরে ধরা পড়লেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে […]
সাইবার বুলিংয়ের শিকার শিক্ষিকা বিউটি রাণী, পাশে দাঁড়ানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

শাড়ি পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে গানের তালে হাঁটার একটি শর্ট ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসৎ উদ্দেশ্যে ট্রল ও সমালোচনার মুখে পড়ার পর পাশে থেকে সমর্থন দেওয়ায় পরিবার, সাংবাদিক, জনপ্রতিনিধি ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। সম্প্রতি এক ফেইসবুক ভিডিও বার্তায় তিনি জানান, নেতিবাচক মন্তব্য ও বুলিংয়ের শিকার হয়ে তিনি প্রথমে মানসিকভাবে […]
সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব। এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে […]
ট্রাম্প-নেতানিয়াহু দ্বিপাক্ষিক বৈঠক: ইরানে নতুন করে হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বার্তায় এই বৈঠককে অত্যন্ত ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন। ওভাল অফিসে একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও পৃথক বৈঠক করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর […]
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি; হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এই আদেশ জারি করেন। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উভয় পক্ষের বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতির কারণে সহিংসতা, হতাহত, সম্পত্তির ক্ষতিসাধন এবং […]