শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা উধাও

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সাথে নিয়ে তাঁরই […]
ভাত খাওয়া ও চুরির অপবাদে এনডব্লিউইউ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

এক প্লেট ভাত খাওয়া ও চুরির অপবাদকে কেন্দ্র করে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের (এনডব্লিউইউ) ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে (১৯) ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও ভবন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হল সংলগ্ন ইসলামনগর সড়কের মসজিদ গলির একটি পাঁচতলা আবাসিক মেসে। নিহত আজমুল চুয়াডাঙ্গার দর্শনা […]
ন্যাম ভবনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ৩য় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে […]
আমার একটাই ছেলে, ভুল করলে ক্ষমা করে দিয়েন: অপ্রতিমের বাবা

ছেলে অপ্রতিমের জানাজায় কান্নায় ভেঙে পড়েন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার একটাই ছেলে। কুমিল্লার আবহাওয়ায় আপনাদের ছায়ায় বড় হয়েছে ও। আমার ছেলে যদি কোনো ভুল করে তাহলে মাফ করে দেবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন।’রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত […]
কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কেশবপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ও ‘মব’ সৃষ্টি করে ক্লাব দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে। হামলায় লোক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের আবদুল্লাহ আল ফুয়াদ ও সময়ের খবরের জাহিদ হাসানসহ কয়েকজন পেশাদার সাংবাদিক আহত হয়েছেন। জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ওয়াজেদ আলী খান […]
রাজধানীতে একরাতেই ৩ বাসে আগুন ও ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীতে আবারও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার পৃথক স্থানে তিনটি বাসে আগুন এবং যাত্রাবাড়ী, মহাখালী ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তবে অন্যান্য ঘটনাগুলোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা […]