সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

যশোরে ছাত্রলীগ নেতা রাব্বী হাসান আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার মণ্ডল জানান, বৃহস্পতিবার রাব্বী হাসানকে বাসে অগ্নিসংযোগের একটি বিচারাধীন (পেন্ডিং) মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন