সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আবারও গাজীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এই মিছিলের ভিডিওটি পরদিন (২৬

গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এই মিছিলের ভিডিওটি পরদিন (২৬ জুলাই) ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে দেখা গেলেও স্থানীয় সূত্রগুলোর দাবি, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। মিছিলের নেপথ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকারের নেতৃত্ব ছিল বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কিছু ব্যক্তি আকস্মিকভাবে মিছিল শেষ করে দ্রুত সটকে পড়ে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মিছিলে অংশ নেওয়া ও সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনার পাশাপাশি মহানগরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নেপথ্যে জড়িতদেরও শনাক্ত করা হচ্ছে। নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন