মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক […]

শ্যামনগরে এমপি গাজী নজরুলের পদত্যাগ ও তদন্তের দাবিতে বিক্ষোভ, কুশপুতুল দাহ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কাণ্ডের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে তাঁর নিজ এলাকা। সংসদ সদস্যের পদত্যাগ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুতুল দাহ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা […]

‘মনে করো তুমি স্বপ্ন দেখছ’: শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর মাদ্রাসাশিক্ষকের চাঞ্চল্যকর মন্তব্য

“১২ তারিখ সকালে ঘুমিয়ে ছিলাম। সেসময় হুজুর এসে আমার সঙ্গে জিনা (ধর্ষণ) করেছে। তখন আমি চোখ খুললে হুজুর মাথায় হাত দিয়ে বলে— মনে করো তুমি স্বপ্ন দেখতেছ।” কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মুখ থেকে বেরিয়ে এসেছে শিক্ষক কর্তৃক যৌন নির্যাতনের এমন শিউরে ওঠা বর্ণনা। একের পর এক ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে […]

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও দুর্নীতির অভিযোগ সাবেক পিএসের

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, দুর্নীতি ও জমি দখলের বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। নিজেকে এমপির সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) দাবি করে ওই ব্যক্তি নিজের জীবনের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন। সোমবার (২০ […]

জামায়াত এমপি গাজী নজরুলের বিয়ে নিয়ে গোমর ফাঁস করলেন কাজী

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিতর্কিত ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য। বিয়ের রেজিস্ট্রি ও কাবিননামা সম্পাদনের প্রকৃত প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কাজীর একটি অডিও ও ভিডিও ক্লিপ সামনে আসার পর পুরো ঘটনা নতুন মোড় নিয়েছে। কাজীর স্বীকারোক্তিতে প্রকাশ পেয়েছে, আগে থেকে কোনো স্বাক্ষর না থাকা সত্ত্বেও ব্যাকডেটে বিয়ের কাগজপত্র […]

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলেদেশে আসছেন

পাঁচ মাস আগে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো উচ্চপর্যায়ের কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করতে যাচ্ছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষ দূতের সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত […]

গাজী নজরুলের ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার ঘটনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলটির সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং […]

বিশ্বাস করেন,ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াত এমপি নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম ভিডিওটি নিয়ে দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার ঝড়ের পরদিনই (মঙ্গলবার) ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই নতুন ভিডিওটি ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক তরুণীর সঙ্গে কথা বলছেন গাজী নজরুল ইসলাম। এ সময় […]

কারাগারে বন্দিমৃত্যু: দুই বছরে সংখ্যাটা তিনশো পেরিয়েছে

দেশে গত দুই বছরে কারাগারে বন্দিমৃত্যুর ভয়াবহ তথ্য সামনে এসেছে। মানবাধিকার সংগঠন ও কারা কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বিগত দুই বছরে কারাগারে বন্দিমৃত্যুর সংখ্যা অন্তত ২২৭ থেকে ৩৪২ জনের ঘরে পৌঁছেছে। তবে কারা কর্তৃপক্ষের দাবি, মৃতদের অধিকাংশের মৃত্যুই হয়েছে হৃদরোগ বা ‘কার্ডিয়াক অ্যারেস্টে’। এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) […]

মেজর (অব.) মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, একই অপরাধের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে দুটি ভিন্ন আইনে বিচার চালানো সম্ভব নয়। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) […]