বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ঈদের আনন্দ ম্লান, ৬ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন এখনো বকেয়া: সংসদে ক্ষোভ

ঈদুল আজহার আনন্দের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে। জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও তারা এখনো মে মাসের বেতন-ভাতা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তারা। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিনে ৭১ বিধিতে দেওয়া এক নোটিশে এ […]

নৌকার চেয়ারম্যানের ওপরে হামলা: হবিগঞ্জে লীগ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র, ওসি আহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন ও কার্যালয়ে বসা নিয়ে বর্তমান নির্বাচিত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচিত আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান অফিস করতে গেলে বিএনপি সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ তাকে অবরুদ্ধ করে রাখে। পরে চেয়ারম্যানের এলাকার লোকজন তাকে মুক্ত করতে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে […]

বাবার ব্যবসা সামলাতে ব্যস্ততা: ‘ড্যাডিস বোর্ড’ থেকে পদত্যাগ এলজিআরডি প্রতিমন্ত্রী পুত্রের

‘বাবা মন্ত্রী বলে ব্যবসার চাপ বেশি’ পদত্যাগপত্রে এমন সৎ স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নবনিযুক্ত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র। গতকাল রোববার (৭ জুন) বিসিবির পরিচালক পদে অন্তর্ভুক্ত হওয়ার পরদিনই, অর্থাৎ আজ সোমবার (৮ জুন) তিনি […]

চিফ হুইপ নূরুল ইসলামের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমসের সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস।আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে চলমান বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় চিফ হুইপ বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে […]

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ সোমবার সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পুলিশ বাহিনীকে আরো ‘বুস্ট আপ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ […]

সনি হত্যার বিচারহীনতার ২৪ বছর: বুয়েটে ‘গুপ্ত প্রতিক্রিয়াশীলতা’র বিরুদ্ধে ছাত্রলীগের হুঁশিয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী সাবেকুন নাহার সনির ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সনি হত্যার পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, বুয়েট শাখা। একই সঙ্গে বর্তমান বুয়েট ক্যাম্পাসে দৃশ্যমান রাজনীতির অনুপস্থিতির আড়ালে এক ধরনের ‘গুপ্ত প্রতিক্রিয়াশীলতা’র চর্চা ক্রমশ বিস্তার লাভ করছে বলে উদ্বেগ প্রকাশ […]

মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে যশোরে স্মারকলিপি

মুক্তেশ্বরী নদীকে অবৈধ দখলমুক্ত করা, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জিয়া খাল পুনঃখনন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান করেছে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, মুক্তেশ্বরী নদী যশোরের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের পরিবেশ, কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ […]

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ-এর দেওয়া বক্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-র আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৬ জুন) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য […]

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ: টিআইবি

সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির তথ্যমতে, এ সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডি-তে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। টিআইবির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি […]

কার্ডধারী সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলেন সাংসদ জয়নুল আবদিন

দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংবাদিকতার পরিচয়পত্র (কার্ড) বিতরণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, অনেক ক্ষেত্রেই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান বা যোগ্যতা ছাড়াই বিভিন্ন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে কাজ করছেন, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। রোববার (৭ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ […]