আ.লীগের তোফায়েল, মোশাররফের মৃত্যুতে শোক জানালো সংসদ

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। রোববার (৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মোনাজাত […]
বঙ্গোপসাগরে মার্কিন প্রযুক্তির অত্যাধুনিক আন্ডারওয়াটার গ্লাইডার উদ্ধার

বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় বঙ্গোপসাগর থেকে জেলেদের জালে আটকে পড়া আট ফুট দীর্ঘ টর্পেডো আকৃতির ডিভাইসটি কোনো সাধারণ বেসামরিক বয়া বা মৎস্য আহরণের সরঞ্জাম নয়। এটি আসলে যুক্তরাষ্ট্রে নির্মিত একটি অত্যন্ত সংবেদনশীল ও অত্যাধুনিক চালকহীন ডুবোযান (আন্ডারওয়াটার গ্লাইডার)। সামরিক ও বৈজ্ঞানিক উভয় ধরনের গোপন মিশনে ডেটা সংগ্রহের সক্ষমতা সম্পন্ন এই বিশেষ যুদ্ধকৌশলগত ডিভাইসটি বর্তমানে সরকারি […]
আ.লীগের সাবেক চেয়ারম্যানের ওপরে হামলা: ছাত্রদলের কর্মীদের মোটরসাইকেল পুড়িয়ে দিল গ্রামবাসী

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাবেক চেয়ারম্যানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ও আওয়ামী লীগ সমর্থকরা সংগঠিত হয়ে ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার কালাদরাপ ইউনিয়নের […]
শুরু হলো ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন, ১১ জুন বাজেট পেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের সভাকক্ষে এই অধিবেশন শুরু হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিএনপি সরকার গঠনের পর এটিই বর্তমান সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন (বৃহস্পতিবার) […]
ঢামেকে ধর্ষণের শিকার ১১০০ নারী ও শিশু চিকিৎসা করতে এসেছে

দেশে নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। ২০২৫ সালে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন ১ হাজার ১০০ জন নারী ও শিশু। রাজধানীতে আয়োজিত শিশু ও নারী সুরক্ষা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান এই […]
কিশোরগঞ্জে দুই বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখল ও উচ্ছেদের অভিযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক কবরস্থানের ওপর বিএনপির দলীয় কার্যালয় নির্মাণ, ক্রয়কৃত সম্পত্তি দখল এবং বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতারা হলেন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজু মিয়া। শনিবার (৬ জুন) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দুই […]
ছুটি শেষে সাভার-আশুলিয়ায় ১ হাজার ৮৬৮ শ্রমিক ছাঁটাই

ঈদের দীর্ঘ ছুটি শেষে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোতে আবারও চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ১০ দিনের ছুটি কাটিয়ে শনিবার (৬ জুন) সকাল থেকে এ অঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে উৎসবের আমেজ কাটিয়ে কাজে ফেরার এই ইতিবাচক চিত্রের মধ্যেই কার্যাদেশ সংকটের অজুহাতে একটি বড় শিল্প গ্রুপ থেকে ১ […]
আজ ঐতিহাসিক ৬ দফা দিবস: বাঙালির মুক্তির সনদ ও স্বাধিকার আন্দোলনের মাইলফলক

আজ ঐতিহাসিক ৭ জুন, মহান ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ‘৬ দফা’ দাবির পক্ষে দেশব্যাপী তীব্র ও স্বতঃস্ফূর্ত গণআন্দোলনের সূচনা হয়েছিল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার নেপথ্যে এই দিনটি এক অনন্য মাইলফলক। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফার সমর্থনে আওয়ামী […]
শেখ হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে: আসিফ মাহমুদ

বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে গ্যাসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সমপরিমাণ মূল্য বৃদ্ধি করেছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলার একটি পার্টি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও […]
নোয়াখালীতে স্কুলশিক্ষার্থীদের গ্রেফতার ও মারধরের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের মিছিলের জের ধরে তিন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবারের ওই মিছিলের পর যৌথ বাহিনীর অভিযান এবং জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর করে পুলিশে সোপর্দ করার গুরুতর অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত তিন কোমলমতি শিক্ষার্থী হলেন— ৯ম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম সাকিব, একই শ্রেণীর মোঃ রিপন এবং ১০ম শ্রেণীর […]