বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হাদির বোনকে অশ্রাব্য গালি ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধার

বাংলাদেশে ডানপন্থী তরুণদের মধ্যে জনপ্রিয় শরীফ ওসমান বিন হাদির নিহত হওয়ার পরে তাঁর নিজ সংগঠন ইনকিলাব মঞ্চের এক সদস্যের কাছেই অনলাইন হয়রানির শিকার হয়েছে অশ্রাব্য ভাষায় আক্রমণের শিকার হয়েছেন তাঁর বোন। ‘ইনকিলাব মঞ্চ’ সক্রিয় কর্মীর বিরুদ্ধে। জায়েফ খান নাদিম নামের ওই জুলাই যোদ্ধা নিজের ফেসবুক আইডিতে শহীদ হাদির ভাই ও বোনকে উদ্দেশ্য করে তীব্র কুরুচিপূর্ণ […]

নেত্রকোনা-ময়মনসিংহ রুটে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, নেপথ্যে চাঁদাবাজির অভিযোগ

নেত্রকোনা থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ভাড়ায় চরম নৈরাজ্য ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের পাশাপাশি এই রুটে ব্যাপক চাঁদাবাজির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মোহাম্মদ এরশাদ খান নামের এক ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রুটের বাস্তব চিত্র […]

পৈতৃক সম্পত্তি দখলচেষ্টা ও পুলিশি হয়রানির অভিযোগ

যশোর শহরের আরবপুর এলাকায় কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পত্তির উত্তরাধিকারী সায়াদ হোসেন। সংবাদ সম্মেলনে সায়াদ হোসেন দাবি করেন, তাঁর পিতা প্রয়াত আব্দুস সালাম সরদার (হবি সরদার) জীবদ্দশায় সংশ্লিষ্ট কোনো […]

৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

প্রায় ৬৫ শতাংশ প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির প্রভাবমুক্ত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিদ্যুতের সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে দেশের অধিকাংশ নিম্নআয়ের ও সাধারণ গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের আওতার বাইরে তাদের রাখা হয়েছে। শনিবার (৬ জুন) সচিবালয়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম […]

তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই সফরে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমানের এটাই প্রথম বিদেশ সফর। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন […]

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা

শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই সিদ্ধান্তের ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। শনিবার (৬ জুন) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য […]

আইভীকে দেখতে যাওয়ায় কর্মচারী ছাঁটাইয়ের অভিযোগ, অস্বীকার প্রশাসকের

কারামুক্তির পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে বাসায় দেখতে যাওয়ার অপরাধে এক চতুর্থ শ্রেণীর কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কর্মচারীর নাম টরিক আহমেদ। তিনি নাসিকের পিয়ন পদে কর্মরত ছিলেন এবং নগরীর দেওভোগ এলাকায় সাবেক মেয়রের প্রতিবেশী কামাল আহমেদের ছেলে। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, […]

গণতন্ত্রবিরোধী চক্রান্ত মোকাবিলায় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে চক্রান্তকারীদের চিহ্নিত করে প্রতিহত করা হবে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং […]

হাদি হত্যা মামলায় বাদী জাবেরকে নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদি

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি। তিনি অভিযোগ করেছেন, মামলার বাদীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে মাসুমা হাদি ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, […]

যুক্তরাষ্ট্র ছাত্রলীগে পদ পেলেন না আলোচিত স্বপ্নীল, নতুন কমিটিকে ‘অস্বীকার’ করে ক্ষোভ প্রকাশ

মাহমুদুল হাসানকে সভাপতি ও হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ অবশেষে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে। তবে এই কমিটিতে বহুল আলোচিত নেতা স্বপ্নীল খান কোনো পদ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী […]